১১:৪১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী নিহত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মানিক মিয়া (৩০) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরেকজন।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মানিক জেলার মধুপুর উপজেলার আম্বারিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে এবং বেসরকারি সংস্থা সোস্যাল এডভান্সডম্যান্ট থ্রো ইউনিটি (সেতু) ভূঞাপুর শাখার ক্রেডিট অফিসার-২ (মাঠকর্মী) হিসেবে কর্মরত ছিল।

এডভান্সডম্যান্ট থ্রো ইউনিটি (সেতু) ভূঞাপুর শাখা ব্যবস্থাপক শাহতাব উদ্দিন বলেন, মানিক ও তাহেরুল অফিসের কাজ শেষে মোটরসাইকেল যোগে ভূঞাপুর বাজারে ইফতারি কিনতে গিয়েছিলেন। এসময় বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মানিক ঘটনাস্থলে মারা যায়। পরে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।

ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনিন্দিতা রানী পাল বলেন, দুর্ঘটনায় দুইজনের মধ্যে মানিক নামের একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব বলেন, ঢাকা থেকে আসা মেসার্স আশরাফি ট্রান্সপোর্ট নামের একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এঘটনায় কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি