০৮:৩৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হরতাল প্রত্যাহার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৪ অক্টোবর ২০১৭ | | ৩৬৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে আগামী রোববার ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার গোপালপুর বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই প্রত্যাহারের ঘোষণা দেন রাস্তা সংস্কার ও উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক এবং উপজেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক রফিকুল কিবরিয়া দুলাল।

এর আগে গত রোববার (৮) অক্টোবর রা¯ত্মা সংস্কার ও প্রশ¯ত্ম করার দাবীতে ১৫ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বাস-মিনিবাস মালিক সমিতি, বিভিন্ন পরিবহন, পেশাজীবী, শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে হরতাল ঘোষণার পরই গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু ও স্থানীয় সংসদ সদস্যের পুত্র কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের সাথে যোগাযোগ করে দ্র¤œত সড়কের সংস্কার কাজের উদ্যোগ নেন। ফলে সড়কে সংস্কার কাজ শুর¤œ হওয়ায় হরতাল প্রত্যাহার করে নেন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, উপজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সম্পাদক চিত্ত রঞ্জন সাহা, রা¯ত্মা সংস্কার কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল হক, বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি লাল মিয়া, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি তারা মিয়া, বাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ফজর আলী মিয়া, শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক আরিফ হাসান, ব্যবসায়ী সমিতির সভাপতি মানিক চন্দ্র দাস, অটো-টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি জুলহাস উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের মধুপুর কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী আশরাফুল হক ও আব্দুস ছালাম প্রমুখ।

গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা জানান, আগামী ১৫ অক্টোবর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা আগামী দুইমাসের মধ্যে সড়কের মুল কাজ শুর¤œ করা ও খুব দ্র¤œত সময়ের মধ্যে সড়কে খানাখন্দ মেরামতের প্রতিশ্র¤œতি দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি