০৭:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে লকডাউনের বিপক্ষে ব্যবসায়ীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে লকডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বাজারের দুই শতাধিক ব্যবসায়ী এই বিক্ষোভ করেন। এসময় অধিকাংশ ব্যবসায়ী মাস্ক বিহীন ছিল। 

মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদকক্ষিণ শেষে পুনরায় কলেজ রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে সমবেত হয়। এ সময় বাজারের ব্যবসায়ী লন্ডন স্টুডিওর মালিক আলম মিয়া সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। লকডাউন না মেনে তিনি সকল ব্যবসায়ীকে ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখার আহবান জানান। 

মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী বলেন, বাজারের কিছু সংখ্যক ব্যবসায়ী তার অজান্তে এই মিছিলটি বের করে। তিনি বলেন, আগে জীবন বাঁচাতে হবে তারপর ব্যবসা। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিলের খবর পেয়েছি। বণিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে  অবগত করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি