টাঙ্গাইলের ধনবাড়ীর দৈনিক বাংলাদেশের খবর ও দৈনিক আজকের দেশবাসী উপজেলা প্রতিনিধি মো. ইউনুস এর দাদা ও ধনবাড়ী দর্জি পট্টির বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মো. আ. হাই খলিফার পিতা আ. হামিদ গত সোমবার (০৯ মার্চ) তার নিজ বাসায় দুুপুর ২ ঘটিকায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল ফরমায়েছেন। (ইন্নানিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো ৯৭ বছর। তিনি মৃত্যুকালে ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাত্মি, আত্মীয়-সজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজা নামাজ সোমবার (০৯ মার্চ) বাদ এশা ও দাফন সম্পন্ন করে তার পারিবারিক কবরস্থান কয়ড়া মধ্য পাড়ায় সমাহিত করা হয়।
তার মৃত্যুতে টাঙ্গাইল জেলা উত্তর সাংবাদিক ফোরাম, ধনবাড়ী প্রেসক্লাব ও ধনবাড়ী বাজার কাপড় ব্যবসায়ীদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এসআর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...