০৮:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কে হচ্ছে গোপালপুরের পৌর পিতা?

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

আজ রোববার ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচনে, টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সাধারণ নির্বাচন। কে হতে যাচ্ছে পৌর পিতা, কাহারা হতে যাচ্ছেন পৌর কাউন্সিলর। 

এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামীলীগ, বিএনপি ও আ.লীগ-বিএনপির স্বতন্ত্র মেয়রপ্রার্থী। নির্বাচন তফসিল অনুযায়ী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে মাধ্যমে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
 
এ নির্বাচনে মেয়র পদপ্রার্থীরা হলেন- আওয়ামীলীগ থেকে মনোনীত (নৌকা) প্রতীক উপজেলা আওয়ামীলীগের সাবেক  সম্পাদক ও বর্তমান মেয়র রকিবুল হক ছানা, বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রতীকে উপজেলা বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল ও আওয়ামী লীগের বিদ্রোহী (নারিকেল গাছ) প্রতীকে সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি কেএম ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন ও পৌর বিএনপির সাবেক সভাপতি বিদ্রোহী (জগ) প্রতীকে  খন্দকার শাজাহান আলী।
 
টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এএইচএম কামরুল হাসান-'এ পৌরসভা নির্বাচনে চারজন মেয়র প্রার্থী ছাড়াও নয়টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর প্রার্থী ৪১ জন ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। পৌরসভায় ভোটার সংখ্যা ৪০ হাজার ৭৩৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ১০২ জন ও নারী ভোটার রয়েছে ২০ হাজার ৬৩৩ জন। মোট ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।'
 
তিনি আরও জানান- 'এ পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং অফিসার, কয়েক সদস্যের পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার মোতায়নসহ নির্বাচনকালীন সময়ে সংশ্লিষ্টরা যথাযথ দায়িত্ব পালন করবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি