০৯:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে পিএইচডি ও এমফিল কোর্স চালু

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৫ নভেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে বিজ্ঞান অনুষদের অধীনে সকল বিভাগে পিএইচডি ও এমফিল কোর্স চালু করা হয়েছে।

গত ৮ এপ্রিল অনুষ্ঠিত বিশ^বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩২তম সভায় এবং ৪ নভেম্বর ২০১৭ তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ১৯৬তম সভায় এ কার্যক্রম শুরুর অনুমোদন করা হয়। এই বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অন্তর্ভূক্ত গণিত ও রসায়ন বিভাগে পিএইচডি ও এমফিল ডিগ্রি প্রদানের কার্যক্রম শুরুর মাধ্যমে এই বিশ^বিদ্যালয় থেকে প্রথম পিএইচডি ও এমফিল ডিগ্রী অর্জনের দার উন্মোচন হলো। 

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. পিনাকীদের তত্বাবধানে দুইজন পিএইচডি, একজন এমফিল শিক্ষার্থী এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড.খাদেমুল ইসলামের তত্বাবধানে একজন এমফিল শিক্ষার্থী ভর্তি হয়েছেন। 

এ বিষয়ে বিজ্ঞান অনুষদের সাবেক ডিন, গনিত বিভাগের সাবেক চেয়ারম্যান, গণিত বিভাগের পিএইচডি ও এমফিল কোর্স পরিচালনার তত্তাবধায়ক এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পিনাকী দে বলেন, বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে আমরা প্রথম এ বিশ^বিদ্যালয়ে এমফিল ও পিএইচডি কোর্স খোলার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করি। এ বিষয়ে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের ইচ্ছা ও ঐকান্তিক প্রচেষ্ঠায় এ কোর্স চালু করা সম্ভব হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি