০৮:৪২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আমলাদের ঘুষ বাণিজ্যে বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

ভূমি অফিসের সরকারি আমলা ও অফিস সহায়ক কর্মচারীদের ঘুষ বাণিজ্যে বন্ধে মানববন্ধন ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন 'বাংলাদশ কৃষক সমিতি এবং নদী ভাঙলে জমি খাস 'আইন বাতিল সংগ্রাম কমিটি।

শুক্রবার বিকাল ৪টায় টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের পাথাইলকান্দি (যমুনা সেতু) বাজারে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন ওই কমিটির সদস্যরা। 

মানববন্ধনে টাঙ্গাইলের কালিহাতীর বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার ও রেললাইন সম্প্রসারণ প্রকল্পে সারাদেশে ভূমি অধিগ্রহণ জমি মালিকদের কাছে থেকে ঘুষ নেয়া আমলাদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেন। 

এছাড়াও নদী ভাঙলে জমি খাস (পি.ও. ১৯৭২) আইন বাতিল, নদী সিকস্তি জমিতে প্রজাস্বত্ব বহাল, বিশেষজ্ঞ ও ক্ষতিপূরণের ব্যবস্থা ছাড়া কায়েমী জমিতে অপরিকল্পিত ড্রেজিং বন্ধ, ডি.এস.এস.এ ও আর.এস রেকর্ডকৃত জমির খাজনা-খারিজ চালু করে দেয়াসহ ক্রয়-বিক্রয়ের বাধা দূর করারও জোর দাবি জানান সংগঠনের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ঘাটাইলের বীর মুক্তযোদ্ধা হাবিবুর রহমান, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন তালুকদার, নদী ভাঙলে জমি খাস আইন বাতিল সংগ্রাম কমিটির আহ্বায়ক ও নাটোয়াপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, কৃষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা'র সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য সুনীল কুমার দে প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি