০৯:৫৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৯ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

রোববার বিকেলে অপহৃত শিক্ষার্থীর বাবা মির্জাপুর থানায় একই গ্রামের তায়িবুল ইসলাম নামে এক বখাটেসহ ৪/৫ নামে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ মতে জানা গেছে, উপজেলার পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়া আসার পথে তরফপুর ইউনিয়নের ধানচালা গ্রামের আনিছ মিয়ার বখাটে তাইবুল ইসলাম প্রায়ই কুপ্রস্তাবের পাশাপাশি উত্যক্ত করতো। কিন্ত এতে মেয়েটি রাজী না হওয়ায় বখাটে তাইবুল তাকে জোরপূর্বক তুলে নেয়াসহ হত্যার হুমকী দিয়ে আসছিল। সর্বশেষ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মেয়েটি বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় বখাটে তাইবুলসহ ৪/৫  জন তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে এ ঘটনায় রোববার মেয়েটির বাবা ওই বখাটে ও তার বাবা আনিস ও চাচা জয়নালসহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করে থানায় অভিযোগ করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক অভিযোগ পাওয়ার কথা জানিয়ে বলেন মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি