১০:৩৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিপিএলের আদলে টাঙ্গাইলে ‘বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট’ টুর্ণামেন্ট শুরু হচ্ছে। আগামী ১০ ডিসেম্বর টাঙ্গাইল স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করা হবে। 

সোমবার (৩০নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান আয়োজকরা। 

সম্মেলনে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক মো. আরাফাত রহমান বলেন, বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট আগামী ১০ ডিসেম্বর টাঙ্গাইল স্টেডিয়ামে উদ্বোধন করা হবে। ১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হবে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে। অনুষ্ঠিত ড্রাফটে জেলার ১৭০জন ক্রিকেটার অংশগ্রহণ করবে। টুর্ণামেন্ট উপলক্ষে আগামী ৮ ডিসেম্বর শহরে র‌্যালি বের করা হবে। 

মো. আরাফাত রহমান আরো বলেন, টাঙ্গাইলে প্রথম এ টুর্ণামেন্টের আয়োজন করা হচ্ছে। টুর্ণামেন্টে ৬ টি দল ইস্টবেঙ্গল টাঙ্গাইল, ভিপি জোয়াহের ভাইকিংস টাঙ্গাইল, লিজেন্ডস অব টাঙ্গাইল, টাঙ্গাইল সুপার ব্লাষ্টারস, হ্যাবিট গ্ল্যাডিয়েটরস টাঙ্গাইল ও টাঙ্গাইল স্টারস অংশগ্রহণ করবে। প্রত্যেক দল একজন করে আইকন খেলোয়াড় কিনতে পারবেন। চারটি ক্যাটাগরিতে ভাগ হয়ে নিলামের মাধ্যমে দল গঠন করা হবে। প্রত্যেক দলে ১৫ জন খেলোয়াড়কে দলভুক্ত করা যাবে। টুর্ণামেন্টে টাঙ্গাইল জেলার বাইরের কোন খেলোয়াড় খেলতে পারবে না। প্রত্যেক দলের সাথে খেলা হবে। তারপর সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দুটি দল খেলবে ফাইনালে। 

সম্মেলনে টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সুমন সরকারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

আয়োজক সূত্রে জানা গেছে, ফ্রেন্ডস এসোসিয়েশনের উদ্যোগে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সহযোগিতায়, জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুর তত্ত্বাবধানে টাঙ্গাইল স্পোর্টস একাডেমির সৌজন্যে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি