১১:৫৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে গরীব, দুস্থ ও অসহায় রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে “সমাজসেবায় গরব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গরীব, দুস্থ ও অসহায় রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। 

বুধবার (১০ জানুয়ারি) সকালে জাতীয় সমাজসেবা দিবস  উপলক্ষে টাঙ্গাইল জেলা সমাজসেবার উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ঠিকাদার আব্দুল্লাহ আল মামুন (বিপ্লব) এর সহযোগীতায় রোগীদের মাঝে এই শীতবস্ত্র বিতরন করা হয়।

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাবুব খাসনুবিশ ও ঠিকাদার আব্দুল্লাহ আল মামুন (বিপ্লব)। এছাড়াও আর উপস্থিত ছিলেন টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার সৌরভ তালুকদার, ঠিকাদার হাবীবুর রহমান টুটুল, সরকারী শামছুর হক কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীসহ সমাজসেবা ও টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ২৫০জন গরীব, দুস্থ ও অসহায় রোগীদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি