০৭:০১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দৈনিক মজলুমের কণ্ঠের রজতজয়ন্তি উদযাপিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল থেকে প্রকাশিত ও প্রচারিত দৈনিক মজলুমের কণ্ঠের রজতজয়ন্তি কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।  

টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে পত্রিকাটির ২৫ বর্ষপূর্তি ও ২৬ বর্ষে পদার্পন উপলক্ষে মঙ্গলবার(১ সেপ্টেম্বর) দুপুরে রজতজয়ন্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন। 

দৈনিক মজলুমের কণ্ঠের সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি হারুন-অর-রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক এবং কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অরণ্য ইমতিয়াজ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি