১২:১২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২ ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৮ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার নাসির গ্লাস ফ্যাক্টরির পূর্বপাশে জুঁই-যুথি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

ধারনা করা হচ্ছে, নিহতদের একজন কুড়িগ্রামের চিলামারি উপজেলার শান্তিনগর গ্রামের ফরিদ বেপারির ছেলে মাসুদ রানা (৩২) ও অপরজন রংপুরের কোতয়ালী থানার চানবাড়ি গ্রামের মকবুলের ছেলে মামুন (২৮)।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লা জানান, সকালে মহাসড়কের পাশে দুটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় কাটা আঘাত রয়েছে। তাদের একজনের আর্মি পোশাকের টিশার্ট পড়া রয়েছে। ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

তিরি আরও জানান, ঘটনাস্থলে কারেন্টের অনেক তার রয়েছে। ধারন করা হচ্ছে, মোটরসাইকেল দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তারের সাথে লেগে এই দূর্ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে নিহতদের সাথে থাকা কাগজপত্র থেকে তাদের পরিচয় ধারনা করা হচ্ছে। তাদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। যোগাযোগ করা সম্ভব হলে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহতদের লাশ এখনও ঘটনাস্থলে রয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন সম্পর্কে জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি