১০:৩৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অপহৃত কন্যাকে উদ্ধার চেয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৫ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর বিলডগা গ্রামের অপহৃত কন্যাকে উদ্ধার চেয়ে সংবাদ সম্মেলন করেছে এক মুক্তিযোদ্ধা পরিবার। রোববার বেলা ১১ টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সম্মেলন করা হয়।

গোপালপুরের মুক্তিযোদ্ধা সাহেব আলী খান সংবাদ সম্মেলনে বলেন, তার নাতনি স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী রিপা আক্তার  (১৪) গত ১৬ আগস্ট রাত সোয়া ১১টার দিকে পানি ব্যবহারের জন্য বাড়ির দক্ষিণপাশে টিউবয়েলের কাছে যায়। সে সময় একই উপজেলার চতিলা গ্রামের সাকিল হাসান, হাছিনা বেগম, শাফী উদ্দিন, মো. শফিকুল, রেহেনা বেগম ও মো. সোলায়মান তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অনেক খোঁজাখোঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার নাতনিকে উদ্ধারের জন্য এলাকার মাতাব্বরদের কাছে গেলে তারা আশ্বাস দিলেও পরবর্তীতে নানাভাবে তালবাহানা করতে থাকে। তাদের কাছ থেকে কোন সুরাহা না পেয়ে গত ২১ আগস্ট গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ আসামী সোলায়মানকে গ্রেফতার করে। সে পুলিশকে জানায়, সাকিল হাসানসহ আসামীরা রিপাকে অপহরণ গাজীপুরের অজ্ঞাত স্থানে রেখেছে। এরপরও ঢাকার দক্ষিণখান থানার আটিপাড়া পুলিশ ফাঁড়ির মোড় এলাকা থেকে ওই মামলার আসামী হাছিনা বেগম ও শাফী উদ্দিনকে গ্রেফতার করা হয়। তারাও রিপাকে অপহরণের কথা স্বীকার করে। গত ১২ অক্টোবর অপর আসামী শফিকুলকেও গ্রেফতার করে পুলিশ। এরপরও রিপাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। 

রিপা আক্তারের পিতা রফিকুল ইসলাম খান সংবাদ সম্মেলনে বলেন, আসামীরা নানাভাবে তাকে ও তার পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে। তারা যে কোন সময় তার পরিবারের সদস্যদের উপর হামলা করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। মেয়েকে উদ্ধারের জন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। 

মুক্তিযোদ্ধা সাহেব আলী খান বলেন, দেড় মাস হলেও নাতনি রিপার কোন সন্ধানই পাওয়া যাচ্ছে না। সে বেঁচে আছে নাকি আসামীরা তাকে মেরে ফেলেছে তাও জানি না। আসামী গ্রেফতার হলেও পুলিশ এতদিনেও আমার নাতনিকে উদ্ধার করতে পারেনি। আমরা রিপার সন্ধান চাই।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি