১১:০৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত পলাতক

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

কালিহাতী উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ফারুক (৪৭) বিরুদ্ধে। গত শনিবার  বিকালে কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নে সোনা সাতকুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির দাদী এলাকাবাসীদের জানালে অভিযুক্ত ফারুক (৪৭) শিশুটির দাদির কাছে গিয়ে হাতে পায়ে ধরে মাফ চায় বলে শিশুটির দাদি ও এলাকাবাসী জানান। গত পরশু শালিসের কথা হলে অভিযুক্ত ফারুক পালিয়ে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ দিতে গেলে সোনা সাতকুরা গ্রামের মাতব্বর আব্দুল কুদ্দুস বিচারের আশ্বাস দিয়ে আগামী ২৪ শে জুলাই শুক্রবার দিন সালিশের তারিখ ধার্য করে।

এলাকাবাসী ও নির্যাতনের শিকার শিশুটির স্বজনেরা জানায়, গত শনিবার বিকালে শিশুটি পাশের বাড়ি অভিযুক্ত ফারুকের বাড়ির সামনে শিশুটির হাফ প্যান্ট খুলে যৌনাঙ্গে হাতাহাতি করে পাট খেতে নেওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটির দাদি দেখে ফেলে হাতেনাতে ধরে ফেলে বলে শিশুটির দাদি জানান।

বিষয়টি পুলিশকে জানাতে চাইলে ঘটনাটি ধামাচাপা দিতে সোনা সাতকুরা গ্রামের মাতব্বর কুদ্দুস মিয়াকে দিয়ে বিষয়টি মীমাংসা করে দেবেন বলে স্বজনদের আশ্বাস দেন।

এই বিষয়ে মাতব্বর কুদ্দুস মিয়া জানান, শান্তির লক্ষ্যে আগামী শুক্রবার সালিশের তারিখ ধার্য করা হয়েছে।

এই বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আফাজউদ্দিন জানান, শিশুটির দাদি আমাকে জানালে গত পরশু সালিশে যাওয়া হয় কিন্তু অভিযুক্তকারী না থাকায় সালিশ হয়নি।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন  বলেন, এ ঘটনায় তিনি অবগত নয়। থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি