১২:১২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, ধর্ষক আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে চাল গুড়া করতে গিয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।  এঘটনায় চাল কলের মালিক ধর্ষক বুদ্দু মিয়া (৫৫) কে আটক করেছে পুলিশ।  বুধবার সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা বাজারে চাল কলের ভেতরে এ ঘটনা ঘটে।  আটক বুদ্দু মিয়া কদিম ধল্যা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।  

পুলিশ জানায়, বুধবার সকালে ওই ছাত্রী কদিম ধল্যা বাজারে বুদ্দু মিয়ার চাল কলে চাল গুড়া করতে যায়।  ছাত্রীকে একা পেয়ে লম্পট বুদ্দু মিয়া তাকে চাল কলের ভেতরে জোর করে ধর্ষণ করে।  ঘটনা জানাজানি হলে স্থানীয় একটি প্রভাশালী মহল ধামাচাপা দেওয়ার জন্য গ্রাম্য সালিশের চেষ্টা করে।  খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে ধর্ষিতা ছাত্রীকে উদ্ধার এবং ধর্ষক বুদ্দু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। 

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন ধর্ষক বুদ্দু মিয়াকে আটক করা হয়েছে।  মামলার  প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি