০৯:৩৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে পুলিশ কনস্টেবলসহ করোনায় নতুন আক্রান্ত ১৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৯ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের এক কনস্টেবলসহ একদিনে নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মির্জাপুরে ১১১ জন করোনায় আক্রান্ত হলেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র মতে, গত ১২ জুন ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ২৯ জনের নমুনা পাঠানো হয়। সেখান থেকে আজ শুক্রবার ওই ১৫ জন করোনা পজেটিভ বলে জানানো হয়। 

নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর থানার কনস্টেবল (৫৫), উপজেলা সদরের কলেজ রোডের একজন বাসিন্দা (৮৫), তাঁর দুই নাতনী (১৫), পল্লী বিদ্যুতের তিন কর্মচারী, সদরের পোষ্টকামুরী গ্রামের একজন (৩০), আরেক ব্যাক্তি (৬৫), তাঁর স্ত্রী (৪৫), ইউনিয়ন পাড়ার একজন (৩১), ভাদগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের একজন (৩৫), আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের একজন (৫৩), তরফপুর ইউনিয়নের ডোহাতলী গ্রামের এক নারী (৩০) ও গোড়াই শিল্পাঞ্চলের একটি কারখানার একজন (৩২) রয়েছেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তদের বাসা-বাড়িসহ আশেপাশের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।

মির্জাপুরে এ পর্যন্ত আক্রান্ত ১১১ জনের মধ্যে চারজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ২৯ জন। অন্যরা নিজের বাড়িতে এবং মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি