০৮:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বিএনপি’র উদ্যোগে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে কর্মহীন অর্ধসহস্রাধিক পরিবারে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে ভাওড়া ইউনিয়ন পরিষদের পেছনে ও হাইস্কুল মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মহীনদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সহসভাপতি সাইদুর রহমান খান সাঈদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, যুব বিষয়ক সম্পাদক সম্রাট, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা জীবন, উপজেলা ছাত্রদলের সভাপতি ফরিদ মিয়া প্রমুখ।

তাদের দেয়া খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, একটি সেমাই প্যাকেট, আধা কেজি চিনি, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি আলু ও একটি করে সাবান। 

সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী জানান, দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় উপজেলা ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ঈদের আগে পর্য়ায়ক্রমে কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসহায়তা দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি