০৮:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নৌকার মাঝি হলেন যারা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে ৮টি সংসদীয় আসনে নৌকার মাঝিদের নামের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। এদিকে এই আসনটিকে ঘিরে পুরাতন ৪ টি এবং নতুন মুখ রয়েছে ৪টি।

আজ রোববার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এবার টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৪টি আসনে বর্তমান এমপিদের কপাল পুড়েছে। গোয়েন্দা (ডিএসবি ও এনএসআই) একাধিক সংস্থার গোপনে চূড়ান্ত জরিপ শেষে শেখ হাসিনা টাঙ্গাইলের তালিকা তৈরি করেন।

এ দিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন যারা- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এবার দিয়ে তিনি টানা পঞ্চম বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন। ২০০১ সালে ড. আব্দুর রাজ্জাক এই আসনে বিজয়ী হওয়ার পর থেকে আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বর্তমান সংসদ সদস্য ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খানের মেয়ের জামাতা তানভীর হাসান ছোট মনির এবার দিয়ে দ্বিতীয় বারের মতো দলের মনোনয়ন পেয়েছেন।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ এর ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রথম বারের মতো দলের মনোনয়ন পেয়েছেন। এ দিকে বর্তমান এমপি আতাউর রহমান খান এবার দলীয় মনোনয়ন পাননি।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বর্তমান সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী দলীয় মনোনয়ন পাননি। মনোনয়ন পেয়েছেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু।

টাঙ্গাইল-৫ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেন তিনিও দলীয় মনোনয়ন পাননি। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশিদ মামুন।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু তৃতীয় বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) এ আসনের বর্তমান সংসদ সদস্য খান আহমেদ শুভ।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) এ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের দলীয় মনোনয়ন পাননি।

এ আসন দলীয় মনোনয়ন পেয়েছেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অনুপম শাহজাহান জয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি