০৮:৩৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বেড়িবাঁধের মাটি কেটে বিক্রি, ভাঙনের আশঙ্কা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৫ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে বেড়িবাঁধের মাটি কেটে বিক্রি করায় ভাঙনের হুমকিতে পড়েছে নদীপাড়ের মানুষ। দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি বিক্রি করলেও সেটি বন্ধের উদ্যোগ নেয়া হয়নি। 

দেখা গেছে, উপজেলার আটাপাড়া এলাকায় যমুনা নদীতে বাঁধের কাজ চলমান রয়েছে। বেড়িবাঁধের জন্য সিসি ব্লক রেখে যেখানে কাজ করছে সেইখানকার ব্লকগুলো সড়িয়ে মাটি বিক্রি করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী রঞ্জু তালুকদার দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের মাটি বিক্রি করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। 

জানা গেছে, উপজেলার ভাড়রা ইউনিয়নের আটাপাড়া এলাকায় যমুনা নদীতে বাঁধের কাজ করে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু সেখানকার কাজ শেষ হতে না হতেই বেড়িবাঁধের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রঞ্জুর তালুকদার নামের ওই গ্রামের এক ব্যক্তি প্রভাবশালীদের সহযোগিতায় অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে। ফলে স্থানীয়রা মাটি কাটা বন্ধে কোন প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। দীর্ঘদিন ধরে মাটি কাটার ফলে হুমকির মুখে পড়েছে নদী পাড়ের মানুষ। নদীতে পানি বাড়লেই ভাঙনের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। 

উপজেলার আটাপাড়া গ্রামের দিলিপ সরকার, রাসেল শিকদার, বাবু সরকারসহ অনেকেই জানান, বারবার নিষেধ করলেও জোর করে বেড়িবাঁধের মাটি কেটে বিক্রি করছে রঞ্জু তালুকদার। স্থানীয় প্রভাবশালীরাও তার সাথে যুক্ত হয়ে মাটি কাটছে। 

বেড়িবাঁধের মাটি কাটার বিষয়ে রঞ্জু তালুকদার বলেন, আটাপাড়া এলাকার যমুনা নদীতে বেড়িবাঁধে কাজ করা ঠিকাদার আমার জমি নষ্ট করেছে। জমিতে বাঁধের কাজ করলেও কোন ধরনের ক্ষতিপুরণ দেয়া হয়নি। এছাড়া বাঁধ সংলগ্ন আমার জমি থেকেই মাটি কেটে বিক্রি করছি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, যমুনা নদীর বেড়িবাঁধের মাটি কাটা বন্ধে খুব দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি