০৭:০৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুঞাপুরে কৃষকের ধান কেটে দিলো সাংবাদিকরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৫ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

দেশে করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে কৃষক পাঁকা ধান কাটতে না পারায় চিন্তিত হয়ে পড়েছে। কৃষকের এই দুঃসময়ে হাটু পানিতে নেমে কৃষকের পাঁকা ধান কেটে দিল টাঙ্গাইলের ভুঞাপুরের সাংবাদিকরা। 

মঙ্গলবার (৫ মে) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া গ্রামের কৃষক আব্দুল বাছেদ ৪৫ শতাংশ জমির ধান কেটে দেয়া সাংবাদিকরা। ধান কাটায় অংশগ্রহণ করেন, ভুঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সম্পাদক আখতার হোসেন খান, সোহেল তালুকদার, সাংবাদিক আসাদুল খান, তৌফিকুর রহমান, নাসির উদ্দিন, আশিকুর রহমান প্রমুখ। 

জানা গেছে, উপজেলার কয়েড়াপূর্ব পাড়া গ্রামের কৃষক আব্দুল বাছেদ তার জমিতে বি-২৮ ধান রোপন করেন। কিন্তু ধান পেকে গেলেও শ্রমিক সংকট ও অর্থাভাবে ঘরে তুলতে পারছেন না। দেশে করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দেয়ায় বিপাকে পড়েন তিনি। এতে তার ছেলে ফরমান শেখ সম্প্রতি শ্রমিক সংকট ও অর্থাভাবে পাকা ধান কাটতে পারছে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়। এতে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নজরে আসলে তারা ধান কেটে দেয়ার আশ্বাস দেয়। এতে মঙ্গলবার সকাল থেকে কৃষকের ধান কেটে দেয় তারা। 

স্থানীয়রা বলেন, সাংবাদিকরা মানুষের সুখ-দুঃখসহ নানা বিষয় নিয়ে গণমাধ্যমে প্রকাশ করে। কিন্তু তারা বাস্তবে কৃষকের পাশে এসে দাড়িয়েছে। তারা সেচ্ছাসেবী হয়ে হাঁটু পানিতে নেমে কৃষকের ধান কেটে দিয়েছেন। 

কৃষক আব্দুল বাছেদের ছেলে ফরমান শেখ বলেন, দেশে করোনাভাইরাসের কারণে জমির পাকা ধান কাটতে পারছিলাম না। এছাড়া অর্থ সংকটতো রয়েছেই। ধান কাটা নিয়ে সম্প্রতি ফেসবুকে পোষ্ট করেছিলাম। তাতে কেউ সাড়া না দিলেও ভুঞাপুরের সাংবাদিকরা জমির ধান কেটে দেয়ার আশ্বাস দেয়। পরে মঙ্গলবার তারা আমাদের জমির ধান কেটে দেয়।  

উপজেলার কয়েড়া পূর্বপাড়া গ্রামের আব্দুল বাছেদ বলেন, অনেক আশা নিয়ে জমিতে ধান রোপন করেছিলাম। কিন্তু অর্থাভাব আর শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। এতে স্থানীয় সাংবাদিকরা আগ্রহ প্রকাশ করে আমার ৪৫ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন।

ভুঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু বলেন, মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি সব সময়। কৃষক শ্রমিক সংকটের কারণে জমির ধান কাটতে পারছে না। আমরা সাংবাদিকরা একত্রিত হয়ে অসহায় কৃষকের ধান কেটে দিয়েছি। 

ভুঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক বলেন, সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কাজও করি আমরা। যেহেতু দেশে লকডাউন চলছে আর এই সময়টা ধান কাটার মৌসুম। এতে কৃষক ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছে না। এই দুঃসময়ে সহকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দিয়েছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি