০৮:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সেফটি ট্যাংকে পড়ে কালিহাতীতে নির্মাণ শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার বাংড়া ইউনিয়নের খিলদা প্রয়াত হরিপদ ভৌমিকের ছেলে বিধান ভৌমিকের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে।

নিহত নির্মাণ শ্রমিক ওই ইউনিয়নের ধুনাইল গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে বাদশা (৫৫)। তিনি রড মিস্ত্রির কাজ করতেন।

নির্মাণাধীন ভবনের সামনে দোকান ব্যবসায়ী সামছুল জানান, নিহত বাদশা নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভিতরে স্যান্টারিং (বাঁশ-কাঠ) খোলার জন্য নিচে নেমে উঠতে পারছিল না। পরে এক লোক চিৎকার দিলে সাথে সাথে আমরা দৌড়ে গিয়ে দড়ি ও বাঁশ দিয়ে উপরে উঠানোর চেষ্টা করে না পারায় কালিহাতী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে সেফটি ট্যাংকের ইটের ওয়াল কেটে তাকে মৃত উদ্ধার করে।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম বলেন, সকাল ৭ টায় আমরা ফোন পাই যে, বাগুটিয়া খিলদায় নির্মাণাধীন একটি ভবনের সেফটি ট্যাংকের স্যান্টারিং খুলতে গিয়ে এক ব্যক্তি নিচে পড়ে যায়। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটের প্রচেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করে কালিহাতী থানার অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাহী অফিসারের অনুমতিক্রমে বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট তাকে হস্তান্তর করি।

এদিকে স্থানীয়রা ওই নির্মাণ শ্রমিক বেঁচে আছে ভেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি