০৯:৩৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গ্রেফতার ১

কালিহাতীতে নিখোঁজের চার মাস পর যুবকের শার্ট উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ এপ্রিল ২০১৭ | | ৭৯৮৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের চারমাস পর সাইফুল ইসলাম (২১) নামের এক যুবকের পরিধেয় শার্ট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে রায়হান নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সাইফুলকে অপহরণের পর হত্যা করা হয় বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

মঙ্গলবার কালিহাতী থানা পুলিশ অভিযান চালিয়ে নিহত সাইফুলের পড়নের শাট উদ্ধার করে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আখেরুজ্জামান জানান, গত জানুয়ারি মাসের ১০ তারিখের উপজেলার রতনগঞ্জ এলাকার চাঁন মাহমুদের ছেলে সাইফুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। এ ব্যাপারে তার বড় ভাই রমজান আলী কালিহাতী থানায় একটি সাধারণ ডাইরী করেন। সেই সূত্র ধরে দীর্ঘ অভিযান চালিয়ে এলাকার এক মাদক ব্যবসায়ী ও কয়েকটি মামলার আসামী রায়হানকে গ্রেফতার করে জিজ্ঞাসা করলে সে আরো চার জনের সহযোগীতায় সাইফুলকে অপহরণের পর গলায় চেইন পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করে।

জিজ্ঞাসাবাদে রায়হান সাইফুলকে হত্যার পর তার লাশ গুম করার উদ্দেশ্যে বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ¯øুইস গেটের কাছে বিলের মধ্যে ফেলে দেয়ার কথা জানায়।

পরে রায়হানের প্রাথমিক জবানবন্দী অনুযায়ী তাকে নিয়ে সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত বাসাইলের ফুলকি এলাকায় অভিযান চালানো হয়।

এসময় নিহত সাইফুলের পরনের সার্ট পাওয়া গেলেও তার লাশ পাওয়া যায়নি।

অভিযানের সময় পুলিশের সাথে থাকা নিহত সাইফুলের বোন রূপসী ও ভাই রমজান আলী নিখোঁজের দিন সাইফুলের ওই শার্ট পরনে ছিলো বলে সনাক্ত করেছে।

এ ব্যাপারে কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি