০৯:২৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মারা যাওয়া আ.লীগ নেতা করোনায় আক্রান্ত ছিলেন না

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

জ্বর–শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম খান করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। তাঁর মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন মো. ওয়াহিদুজ্জামান এবং গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীম আল রাজী এ তথ্য জানিয়েছেন।

গোপালপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাচিত সদস্য জাহাঙ্গীর আলম খান (৫৫) গত সোমবার জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মারা যান। পরে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম তাঁর নমুনা সংগ্রহ করেন। তাঁকে বিশেষ ব্যবস্থায় গোপালপুরের মাকুল্লা গ্রামের কবরস্থানে দাফন করা হয়। পরে বাড়ি লকডাউন করা হয়। 

এ ছাড়া টাঙ্গাইলে এ পর্যন্ত মোট ১৮৬ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এর মধ্যে ৯৬ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এতে শুধু মির্জাপুর উপজেলার একজন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি ৯৫ জনের পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। মির্জাপুরে করোনায় আক্রান্ত ওই ব্যক্তি নারায়ণগঞ্জের একটি ক্লিনিকে চাকরি করতেন। তিনি বর্তমানে ঢাকার কুয়েত–মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি