০৮:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মানবেতর জীবনযাপন

ভূঞাপুরে অবৈধ পোল্ট্রি ফার্মের বর্জে অতিষ্ট জনজীবন

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৪ মে ২০১৬ | | ২৮৭
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার গেবিন্দাসিতে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই অবৈধভাবে পল্ট্রি ফার্ম গড়ে তুলেছে স্থানীয় প্রভাবশালী এক ব্যাবসায়ী।

ফার্মের মল নিস্কাশনের জন্য জোর পূর্বক গ্রামের বিভিন্ন পুকুর ও ডোবায় ব্যবহার করে ভরাট করায় এগুলো আর ব্যাবহার করতে পারছে না পুকুরের মালিকরা। অন্যদিকে পুকুরের মল থেকে সৃষ্ট পোকা আশপাশের বাসা বাড়িতে গিয়ে প্রবেশ করছে এবং মলের দূর্গন্ধ পুরো গ্রামেই ব্যাপকভাবে ছড়িয়ে পরছে। ফলে দীর্ঘদিন যাবৎ দূর্গন্ধে স্বাস্থ্য ঝুকি নিয়ে মানবেতর জীবন যাপন করছে স্থানীয়রা। তবে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহনের কথা জানালেন জেলা প্রশাসক।

জানা যায়, টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার গেবিন্দাসি এলাকার হালিম মন্ডল নামের স্থানীয় প্রভাবশালী এক ব্যাবসায়ী বিগত ৭ বছর পূর্বে গ্রামের এক গরিব কৃষকের নিকট থেকে জায়গা লিজ নিয়ে ছোট পরিসরে লেয়ার পল্ট্রি ফার্ম শুরু করেন। শুরুর দিকে ফার্মটি ছোট আকারের থাকায় মুরগীর মল ফার্মের ভিতরেই গর্তখুরে রাখতো ফলে দূর্গন্ধ শুধু ফার্মের আশপাশেই ছড়িয়ে পরতো। কিন্তু ক্রমেই মুরগীর সংখ্যা বৃদ্ধি করায় মুরগীর মল ফার্মের ভিতর না ফেলে প্রভাব খাঁটিয়ে জোরপূর্বক অন্যের পুকুরে ফেলতে শুরু করে।

প্রতিবাদ করলে নানা রকমের হুমকিসহ মামলার ভয় দেখিয়ে জিম্মি করে রাছে স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন যাবৎ প্রায় ১০হাজার লেয়ার মুরগীর মল ফেলে গ্রামের ৫/ ৬টি পুকুর ভরাট করে ফেলেছে। ফলে পুরো গ্রামেই এর দূর্গন্ধ ছড়িয়ে পরছে এবং পুকুরের আশপাশের বাসা বাড়িতে পুকুর থেকে সৃষ্ট পোকা ঘরে প্রবেশ করছে।

দূর্গন্ধের কারনে প্রতিনিয়তই অসুখ বিসুখ লেগেই থাকছে এবং এই গ্রামে দুরের কোন আত্বীয় স্বজনও আসতে পারে না। ফলে পুরো গ্রামের প্রায় সহশ্রাধিক পরিবারের মানুষ দূর্গন্ধে মানবেতর জীবন যাপন করছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

পল্ট্রি ফার্মের মালিক স্থানীয়দের সমস্যার কথা স্বিকার করে পূর্বের মতো আবারো মল অপসারন কথা জানিয়েছেন।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম খান জানান, ভূয়াপুরের গবিন্দাসি এলাকার এই ফার্ম পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত হচ্ছে। মল নিস্কাশনের ব্যাবস্থা না করায় তাকে ছাড়পত্র দেওয়া হয় নাই।

এদিকে টাঙ্গাইল সিভিল সার্জন ডাঃ সৈয়দ ইবনে সাঈদ জানিয়েছেন, দূর্গন্ধের কারনে শ্বাস প্রশাসের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভনা রয়েছে ।

জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন জানান, ফার্মটি অবৈধভাবে গড়ে উঠেছে। ইতি পূর্বে ভ্রাম্যমান আদালত ১ লাখ টাকা জরিমানা করে ১৫ দিনের মধ্যে সমস্যা সমাধান করার নির্দেশ দিয়েছে। খুব দ্রুত ফার্মটি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি