১০:৪০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বামীর ঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে বসতঘর থেকে লিজা (২১) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুুলিশ। এঘটনায় লিজার স্বামীসহ শশুরবাড়ির পালিয়েগেছে। সে উপজেলার শাহ আলমের স্ত্রী এবং পাশ্ববর্তী ঢেপাকান্দি গ্রামের আব্দুল লতিফের মেয়ে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার মাদারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, উপজেলা মাদারিয়া গ্রামের শমসের আলীর ছেলে শাহ আলমের সাথে ঢেপাকান্দির গ্রামের আব্দুল লতিফের মেয়ে লিজার সাথে বিয়ে হয়। মঙ্গলবার লিজার স্বামী শাহ আলম শশুরবাড়ির ঢেপাকান্দি এলাকায় বেড়াতে যায়। এসময় সেখানকার একটি দোকানের সামনে শাহআলমের থু থু ফেলাকে কেন্দ্র করে স্থানীয় আল আমীন নামের কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেটা হাতাহাতিতে রুপ নেয়। পরে স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে দিলে বাড়ী ফিরে আসে শাহ আলম। 

পরে বাড়ি এসে শাহআলম ফোনে তার শশুরবাড়ি লোকজনকে জানায় লিজা ফাঁসি দিয়েছে। পরে লিজার মরদেহ খাটের ওপর রেখে পুলিশে খবর দেয়া হয়। তবে লিজার পাঁ বাধা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

লিজার বাবা আব্দুল লতিফ জানান, স্বামীসহ শশুর বাড়ির লোকজন লিজাকে খুন করে ফাঁসি দিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। 

ভূঞাপুর থানা অফিসার্র ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি