০৮:১৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এলেঙ্গা-ভূঞাপুর সড়ক

প্রশস্তকরণের কাজ শেষ না হতেই ধসে যাচ্ছে সড়ক!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

এলেঙ্গা-ভূঞাপুর পর্যন্ত ১৭কিলোমিটার সড়কের প্রশস্তকরণের কাজ শেষ না হতেই সামান্য বৃষ্টির পানিতে ধসে পড়ছে। সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। 

আঞ্চলিক এই মহাসড়কের শতাধিক স্থানে বৃষ্টির পানিতে ডেবে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোন কোন জায়গায় ধসে গেছে। স্থানীয়রা ধসে যাওয়া সড়কে সতর্ক সংকেতের জন্য গাছের ডাল ফেলেছে গর্তে।

জানা গেছে, এলেঙ্গা-ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের এলেঙ্গা হতে ভূঞাপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়ক ১৮ফুট থেকে ২৪ফুটে প্রশস্তকরণ ও দশটি নতুন ব্রীজের কাজ শুরু করে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। আর এই সড়ক ও ব্রীজের কাজ পায় কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠান। 

অন্যদিকে সড়ক সম্প্রসারনের কাজ প্রায় ৭০ভাগ শেষ হয়ে গেছে। সড়কের দুইপাশে ইটের খোয়া ও বালু দিয়ে কাজ করার পর গত কয়েকসপ্তাহ আগে পাথর ফেলা হয়। এরপর পাথরের উপর ঠালাই করা শেষে সড়কের প্রশস্তকরণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও শনিবারের সামন্য বৃষ্টিতে সড়ক ডেবে ও ধসে গেছে। সড়কের সিংগুরিয়া বাজার সংলগ্ন, মাদারি পাড়া, আদাবাড়ি, নগরবাড়ি, তাতিঁহারা, সয়া, পালিমা, কুচুটি বাজার সংলগ্ন, ভাঙ্গাবাড়ি এলাকার সড়ক ডেবে ও ধসে গেছে। 

টাঙ্গাইল সড়ক ও জনপদ (সওজ) বিভাগের সহকারি প্রকৌশলী সোহেল মাহমুদ বলেন, সড়কের কাজ এখনও শেষ হয়নি। বৃষ্টির পানি একদিকে প্রভাবিত হওয়ায় সড়কের মাটি সরে গিয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ধসে যাওয়া অংশ পুনরায় ভরাট করে কাজ করবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি