০৮:৩৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছেলের মৃত্যু দেখে মায়ের মৃত্যু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে শামছুল মিয়া (৫৫) নামে এক ছেলের মৃত্যু দেখে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফাতেমা বেগম (৭৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার বেকড়ার মুশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ রকম ঘটনা ঘটায় এলাকার লোকজনের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে স্বাস্থ্যকর্মী গিয়ে স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে পরে মুশুরিয়া গ্রামের সামাজিক কবরস্থানে নামাজে জানাজা শেষে তাদের দাফন করা হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, আমি স্বাস্থ্য কর্মী পাঠিয়ে খোজ নিয়েছি মৃত শামছুল দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিল। আর শামসুলের মা চোখের সামনে ছেলের এমন মৃত্যু দেখে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। 

বেকড়া আটগ্রাম ইউপি চেয়ারম্যান মো.শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

২নং ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ তালুকদার জানান, মুশুরিয়া গ্রামের মৃত তালেবর মিয়ার ছেলে শামছুল মিয়া (৫৫) বেশ কিছু দিন ধরে অসুস্থ হয়ে শয্যাসায়ী ছিলেন। অসুস্থ অবস্থায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় কয়েকদিন আগে বাড়িতে চলে আসেন।

সোমবার দুপুর ১২টার দিকে আরও অসুস্থ হয়ে তিনি মারা যান। চোখের সামনে ছেলের এ মৃত্যু সহ্য করতে না পেরে মা ফাতেমা বেগম হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (৭৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

প্রায় একই সময়ে মা ও ছেলের এমন করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি