০৯:৪২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ১২শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ১২শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ )। শনিবার রাতে উপজেলার গোড়াই হাটুভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ওলিপুর উপজেলার মেকুবের আলগা গ্রামের কলিম উদ্দিনের ছেলে সমের আলী (৩০) এবং একই জেলার রৌমাড়ি উপজেলার বেড়ামারা গ্রামের বাজির উদ্দিনের ছেলে জায়েদুল ইসলাম (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ডিবি পুলিশ (দক্ষিণ) পরিদর্শক শ্যামল কুমার দত্তের নির্দেশে এসআই উবায়দুর রহমান ও এসআই কমল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে হাটুভাঙ্গা এলাকা থেকে ইয়াবা সরবরাহ করার সময় তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা উত্তরাঞ্চল থেকে ইয়াবা ট্যাবলেট এনে মির্জাপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে। গ্রেপ্তারকৃতদের নামে মাদক আইনে মামলা দিয়ে রোববার সকালে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শনিবার রাতে ডিবি পুলিশ গ্রেপ্তারকৃতদের মির্জাপুর থানায় হস্তান্তর করে।রোববার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি