০৯:২২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আইন অমান্য করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে রোববার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আইন অমান্য করায় ৩ দোকানদার, ২ মোটর সাইকেল চালক ও পল্লী বিদুতের এক কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা জানান, আইন অমান্য করে দোকান খোলা রেখে লোকজন নিয়ে দোকানের ভিতরে আড্ডা দেয়ায় উপজেলার সমতকুড় গ্রামের দোকানদার সুরুজ আলীকে ২ হাজার টাকা, দয়ারামবাড়ী গ্রামের গণেষকে ১ হাজার টাকা, নরিল্ল্যা গ্রামের চাঁন মিয়াকে ১ হাজার টাকা, মাস্ক ও হেলমেট না পড়ে হোন্ডা নিয়ে অযথা ঘুরা ফেরা করায় মধুপুরের  রুবেলকে ১ হাজার টাকা, কয়াপাড়া গ্রামের রাসেলকে ৫‘শত টাকা এবং পল্লী বিদ্যুতের ধনবাড়ী জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার হুমায়ূন কবীরকে ৫‘শত টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ওসি মো. চাঁন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার, ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক কাজরুজ্জামান টিটু প্রমূখ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি