১১:০৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রবাসীর বাড়ি চিহ্নিত করতে লাল পতাকা উত্তোলন 

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বিদেশ ফেরতদের বাড়ি চিহ্নিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িতে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। 

করোনা ভাইরাস সংক্রমন রোধ এবং সাধারণ মানুষকে সচেতন করতে এ পতাকা উত্তোলন করা হয়। বিকেলে পতাকা উত্তোলন কার্যাক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) মো. জুবায়ের হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম প্রমুখ।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে পর্যন্ত এ উপজেলায় হোমকোয়ারেন্টাইনে রয়েছেন ১৩০ প্রবাসী। তাদের বাড়ি চিহ্নিত করে আশপাশের মানুষকে সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওইসব বাড়িতে লাল পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত মতে মঙ্গলবার বিকেল থেকে প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে লাল পতাকা উত্তোলন শুরু করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধ এবং এলাকাবাসীকে সচেতন করতে উপজেলা প্রশাসন প্রবাসীদের বাড়িতে লাল পতাকা উত্তোলন শুরু করেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি