১২:৩৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সকল উন্নয়ন ক্ষেত্রে শিক্ষার প্রয়োজন-বিভাগীয় কমিশনার

মনির হোসেন, কালিহাতী | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী বলেছেন, একজন মানুষ যদি শিক্ষিত হয়, সে যদি প্রাথমিক শিক্ষা লাভ করে ট্রেনিং নিয়ে কাজ শিখে তাহলে দেশে-বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারবে। এ জন্য সকল উন্নয়ন ক্ষেত্রে শিক্ষার প্রয়োজন। 

মঙ্গলবার (২৫ জুন) কালিহাতীতে গৃহহীনদের বাসগৃহ নির্মান, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে কালিহাতী উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের পুরস্কার বিতরন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি সকাল ১০ টায় এলেঙ্গা শামছুল হক কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ও ১১ টায় নারান্দিয়া ইউনিয়নের বিল কাচিনা গ্রামের মৃত আঃ হামিদের ছেলে আজিজুল হকের বাড়িতে কাবিটা প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ সহনীয়  বাসগৃহ নির্মান কাজ এবং উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে উপজেলা পরিষদ চত্ত্বরে সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোছাঃ মোস্তারী কাদেরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা নিবার্হী অফিসার অমিত দেব নাথ, সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা সেহাব উদ্দিন, এলেঙ্গা পৌর মেয়র নূর-এ-আলম সিদ্দিকী ও নারন্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি