১২:১৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে গৃহকর্মীকে ধর্ষণ, আটক ২

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে এক গৃহকর্মী (১৪)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে দুই ভাইকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, বাসাইল কালীবাড়ী এলাকার খোকা বাবুর ছেলে সিজান (২৪) ও রিপন (৩২)। ধর্ষণের শিকার ওই গৃহকর্মী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার চারারবন গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, ওই কিশোরী ঢাকার মিরপুর-২ সি-ব্লক এলাকার মাসুদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল। ২০১৯ সালের ১৬ জুলাই মাসুদের স্ত্রী রিপা (২৮) চিকিৎসার জন্য ভারতে যান। যাওয়ার আগে ওই গৃহকর্মীকে রিপা তার বাবার বাড়ি বাসাইলে রেখে যান। ওই রাতেই রিপার ভাই সিজান গৃহকর্মীকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেয় সে। 

এরপর থেকে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করা হয়। ওই কিশোরী বাড়িতে যেতে চাইলেও তাকে জোর করেই আটকে রাখা হতো। বিষয়টি সিজানের বড় ভাই রিপনকে জানালেও তিনি কোন কর্ণপাত করেননি। বিষয়টি গোপনে ওই কিশোরী তার মাকে জানায়। এরপর রিপা ভারত থেকে দেশে ফিরলে তাকেও ধর্ষণের বিষয়টি অবহিত করা হয়। রিপা তার ভাই সিজানের সাথে ওই কিশোরীর বিয়ে দেয়ার আশ্বাস দিয়েও সেটি বাস্তবায়ন করেননি। এমতাবস্থায় কোন উপায়ন্তর না পেয়ে গত ২৭ ফেব্রুয়ারি রাতে ধর্ষণের শিকার ওই গৃহকর্মী কিশোরীর মা বাদি হয়ে সিজান, রিপন ও রিপাকে আসামী করে বাসাইল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 

বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, ‘ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে আটক করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত রিপা পলাতক রয়েছে। তাকেও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি