০১:৫৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি ছাত্রলীগের জাতীয় জেল হত্যা দিবস পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ নভেম্বর ২০১৭ | | ৬৮
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (মাভাবিপ্রবি) ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে বাদ জুম্মা শহীদদের উদ্দেশ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে গরীব ও এয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি ছাত্রলীগ শাখার সভাপতি সজীব তালুকদার, সহ-সভাপতি খোরশেদ জয়, সেক্রেটারী মোঃ সাইদুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক রাজিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল, সাংগঠনিক সম্পাদক নুর-নবী সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান, সাংগঠনিক সম্পাদক জোবায়ের রহমান মিশু সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিল।

উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবনের রাজনৈতিক সহচর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী ও স্বাধীণ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) এম. মনসুর আলী, খাদ্য ও ত্রাণ মন্ত্রী এইচ. এম. কামরুজ্জামানকে হত্যা করা হয়।

মহান স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি দেশকে অস্থতিশীল করতে এবং আবারও পরাধীনতার শৃংখলে আবদ্ধ করার নিমিত্তে এ হত্যাকান্ড ঘটায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি