০৮:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে বই উৎসবের উদ্বোধন করলেন এমপি ছোট মনির

মো. নুর আলম, গোপালপুর | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

নতুন বছরের দ্বিতীয় দিনেও টাঙ্গাইলের গোপালপুরে বই উৎসব পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সূতী ভি.এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-২ ( গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি ছোট মনির।

প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণ উৎসবের দ্বিতীয় দিনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল করিম, ওসি মোস্তাফিজুর রহমান, সহকারি প্রধান শিক্ষক আতিকুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসাইনসহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় এমপির হাত থেকে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের চোখে-মুখে খুশির ঝিলিক খেলে যায়। সারা স্কুলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খালি হাতে এসে নতুন বই নিয়ে ঘরে ফেরে শিক্ষার্থীরা।

শীতের পরশমাখা নতুন দিনের স্নিগ্ধ সকালে হাতে পাওয়া নতুন বইয়ের গন্ধ শুঁকে শিশুকিশোররা যেন আকাশে মেলে রঙিন ডানা। নীলাকাশে মুক্ত বিহঙ্গের মতো অবারিত ওড়ার স্বাদ পেয়ে যায় তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি