০৯:১৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

একই স্থানে আ'লীগের দু’পক্ষের কর্মসূচী, ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই গ্রুপের একই স্থানে কর্মসূচী আহ্বানকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ৭টায় এই আদেশ দেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ জারি বলবৎ থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (বৃহস্পতিবার) উপজেলার নলীন মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার আয়োজন করে। অপরদিকে একই মাঠে স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের নেতাকর্মীরা ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার আসামীদের ফাঁসির দাবীতে জনসভা ও বিক্ষোভ মিছিলের ডাক দেয়। 

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালাম মিয়া জানান, আওয়ামী লীগের স্থানীয় এমপি গ্রæপ ও গোপালপুর উপজেলা চেয়ারম্যানের একই বিদ্যালয়ের মাঠে পৃথক কর্মসূচী ডাকায় সেখানে বিশৃঙ্খলা এড়াতে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বৃহস্পতিবার সকাল ৭টা হতে সেখানকার পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারির আদেশ দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি