০৮:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ

আজিমুশ্বান ইসলামী জলছা বন্ধ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা খানখায়ে মোজাদ্দেীয়া কর্মীগ্রুপের আয়োজিত আজিমুশ্বান ইসলামী জলছা অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। 

জলছাকে কেন্দ্র করে সেখানে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে এমন অভিযোগে জলছা বন্ধ করার জন্য থানা পুলিশ থেকে জানানো হয়েছে বলে দাবী করেছেন আয়োজক কমিটির প্রধান আবুল হোসেন খান। এর আগে উপজেলার বিভিন্ন ইসলামী সংগঠন থানা পুলিশের কাছে জলছা বন্ধের জন্য লিখিত অভিযোগ করেন। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল থেকে শুরু হওয়ার কথা ছিল জলছার। 

জানা গেছে, ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা খানখায়ে মোজাদ্দেীয়া কর্মীগ্রুপের উদ্যোগে আজিমুশ্বান ইসলামী জলছার আয়োজন করে। পরে ইসলামী জলছা ঘিরে পোষ্টার, ব্যানার, লিফলেট, গেট তৈরি ও মঞ্চের কাজ করা হয়। স্থানীয় ক্যাবল নেটওয়ার্কে প্রচারণাও চালানো হয়। পরবর্তিতে কোরআন হাদিসের ভুল ব্যাখার অভিযোগ এনে উপজেলার ওলামা পরিষদ, ইসলামী যুব পরিষদ. মুজাহিদ কমিটি, ওলামা লীগ, ইমাম পরিষদ ও মুসুল্লীদের পক্ষ থেকে খানখায়ে মোজাদ্দেীয়ার ইসলামী জলছা বন্ধ করার জন্য থানায় অভিযোগ জানানো হয়।

উপজেলা খানখায়ে মোজাদ্দেীয়া কর্মীগ্রপের প্রধান আবুল হোসেন খান জানান, আলেম সমাজসহ উপজেলার বিভিন্ন ইসলামী সংগঠন ইসলামী জলছার প্রধান বক্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে জলছা বন্ধের জন্য থানা পুলিশের কাছে অভিযোগ করেন। পরে অনুষ্ঠান ঘিরে সেখানে আইনশৃঙ্খলার অবনতি হবে মর্মে পুলিশ আমাদের অনুষ্ঠান করতে নিষেধ করেন। 

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, ভূঞাপুর বাসস্ট্যান্ডে আজিমুশ্বান ইসলামী জলছা বন্ধের জন্য উপজেলার বিভিন্ন ইসলামী সংগঠন অভিযোগ করেন। বাসস্ট্যান্ড এলাকা যেহেতু জনগুরুত্বপূর্ন সেই কারনে আয়োজকদের সেখানে জলছা না করার জন্য বলা হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে সেখানে আইনশৃঙ্খলা অবনতি হতে পারে। তাই তাদের অন্যত্র জায়গায় ইসলামী জলছা করার জন্য বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি