০৮:৩৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন

মনির হোসেন, কালিহাতী | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

“বাংলাদেশের ৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার চাটিপাড়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মনছুরুল আলম হীরা।

৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক দাস পবিত্র, নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান নুরানী বীথি জেবি কনস্ট্রাকশনের সত্বাধিকারী গোলাম মোস্তফা খান, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গণপূর্ত বিভাগের অধীনে আগামী ১৮ মাসের মধ্যে এ নির্মাণ কাজ শেষ করতে হবে বলে জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মনছুরুল আলম হীরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি