০৯:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পাওনা টাকার দাবিতে টাঙ্গাইল আরিচা মহাসড়কের জমির মালিকগণের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক (আর-৫০৬) মহাসড়কের সম্পত্তি অধিগ্রহণের প্রস্তাবিত জমির মালিকগণ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। 

বুধবার (২৫ অক্টোবর) টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব ও জমির মালিক মাহমুদুল হক সানু, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক ও এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব প্রমূখ। 

বক্তারা বলেন, মহাসড়কের সম্পত্তি অধিগ্রহণের প্রস্তাবিত জমির ক্ষতিপুরণ না দিয়ে রাতের আধাঁরে তারা সড়কের দুইপাশে মাটি ভরাট করে যাচ্ছে। বার বার বলা সত্ত্বেও বিষয়টি আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ। এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। বক্তারা আরও বলেন, আনতি বিলম্বে আমাদের ক্ষতিপুরণ না পেলে বৃহত্তর আন্দোলন কর্মসুচী ঘোষনা করা হবে। 

মানববন্ধনে ৫৪জন জমির মালিকসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি