০৯:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভ্যাকসিন হিরো খেতাব পেয়েছেন শেখ হাসিনা-জাহিদ মালেক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৭ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত হয়েছে। যার সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা দেশের সকল শিশুকে ভ্যাকসিন দিয়েছি। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে ‘ভ্যাকসিন হিরো’ খেতাব পেয়েছেন- এটা আমাদের গর্ব। 

রোববার দুপুরে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের নব-নির্মিত ছয়তলা বিশিষ্ঠ একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোতে চিকিৎসকসহ জনবলের ঘাটতি রয়েছে। সে ঘাটতি পুরণের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। 

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছানোয়ার হোসেনের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল হক টিটু এমপি, টাঙ্গাইল-২  গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নুরুল আমীন মিঞা, জেলা বিএমএ’র  সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক ডা. শহীদুল্লাহ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি