১০:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশে সোপর্দ

ছিনতাইকালে ৩ ভুয়া ডিবি পুলিশকে গনপিটুনি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকালে তিন জন ভুয়া ডিবি পুলিশকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। 

মঙ্গলবার দুপুরে উপজেলার বঙ্গবন্ধুসেতু পূর্ব গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেনÑ ভোলার নূর ইসলামের ছেলে মাসুদ মিয়া, নীলফামারী ইউসুফের ছেলে আনোয়ার হোসেন এবং মুক্তার হোসেন। এদের মধ্যে মুক্তার হোসেনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

এ সময় তাদের কাছ থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও এক লাখ ৩০ হাজার টাকা, একটি খেলনা পিস্তল, ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাপ, ডিবি পুলিশের ইউনিফর্ম এবং একটি ব্যাগও উদ্ধার করা হয়।

কালিহাতীর বিল পালিমা গ্রামের ব্যবসায়ী রহিজ উদ্দিন জানান, তিনি ধান-কেনা বেচার ব্যবসা করেন। মঙ্গলবার দুপুরে রুপালী ব্যাংক এলেঙ্গা শাখা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে এলেঙ্গা-ভূঞাপুর সড়কের শ্যামপুর ব্রিজের নিকটে আসলে একটি সাদা প্রাইভেটকার থেকে নেমে দুই ব্যক্তি তার আমার নাম পরিচয় জানতে চান। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভ্যান থেকে নামিয়ে হাতকড়া পরিয়ে প্রাইভেটকারে ওঠায়। এরপর চোখ বেঁধে দ্রুত সামনের দিকে যেতে থাকে।

গাড়িটি বঙ্গবন্ধুসেতু পূর্ব গোলচত্বর এলাকায় পৌঁছালে রহিজ উদ্দিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে প্রাইভেটকার রেখে ভুয়া ডিবি পুলিশ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে জনতা পিটুনি দিয়ে তিনজনকে পুলিশে সোপর্দ করেন। এসময় আপেল নামে আরেক জন পালিয়ে যায়। 

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, তিন ভূয়া ডিবি পুলিশ ছিনতাইকারীরা থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি