১২:০৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গালা ইউপি’র সাবেক চেয়ারম্যান আতোয়ার রহমানের মৃত্যুতে শোকসভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

‘আতোয়ার রহমান একজন সৎ, নীতিনিষ্ঠ, ন্যায়পরায়ণ, দেশপ্রেমিক ও সাহসী রাজনীতিবিদ এবং ন্যায়বিচারক ছিলেন। তিনি কখনোই নিজের স্বার্থের কথা চিন্তা করেননি, আজীবন গালা ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে গেছেন। 

তিনি তার কাজের মাঝেই মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আতোয়ার রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু সার্টিফিকেটের জন্য ছোটাছুটি করেননি। তিনি কখনোই আদর্শচ্যুত হননি। আদর্শচ্যুত হলে অঢেল বিত্তবৈভবের মালিক হতে পারতেন।’

৪ অক্টোবর বিকেলে বীর মুক্তিযোদ্ধা, সরকারি এমএম আলী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, গালা ইউনিয়ন পরিষদের সাবেক ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদ্যপ্রয়াত আতোয়ার রহমানের মৃত্যুতে আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন। তিনি ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে রসুলপুর বাজার প্রাঙ্গণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছানোয়ার হোসেন,  বিশিষ্ট রাজনীতিক খন্দকার নাজিম উদ্দিন,  টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  এডভোকেট খোরশেদ আলম,  গালা ইউপি চেয়ারম্যান রাজকুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, গালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান খান মাসুদ, এডভোকেট সাইদুর রহমান স্বপন, এডভোকেট জামিউল হক সুমন, মঞ্জুরুল হাসান মঞ্জু, আদম জামান, হাবেল উদ্দিন, আব্দুল গফুর, আব্দুল গনি, মজনু মিয়া, কিসমত আলী, নিজাম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

গ্রামবাসীর পক্ষে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক আবুল হাশেম। প্রয়াত আতোয়ার রহমানের  পুত্র আনিসুর রহমান উজ্জলও শোকসভায় বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মজিদ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ আব্দুস সবুর।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি