০৮:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবরোধ প্রতিরোধে টাঙ্গাইলে আ.লীগের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ প্রতিরোধে শান্তি অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার দ্বিতীয় দিনে অবরোধের বিরুদ্ধে বুধবার (৮ নভেম্বর) মহাসড়কের রাবনা বাইপাসে নাশকতা প্রতিরোধে দিনব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়।

এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল ও মোটরসাইকেলের বহর নিয়ে রাবনা বাইপাসে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমবেত হয়। পরে রাবনা বাইপাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের বিক্রমহাটি হয়ে হয়ে পুনরায় বাইপাসে এসে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা অবরোধ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

শেষে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিকের সভাপতিত্বে ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ'র সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল-সখিপুর আসনের সংসদ সদস্য  অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল -৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ। 

এসময় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা,যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন,কাজী দোয়েল, সাংগঠনিক সম্পাদক বেনজির রশিদ,সহ-প্রচার সম্পাদক আরফান খানসহ আওয়ামী লীগের ভার্তৃপ্রতীম অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

দিনভর ওই কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের ও শহর আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি