০৯:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে চু‌রি যাওয়া গরুসহ চোরচক্রের প্রধান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল ভূঞাপুরে চু‌রি যাওয়া দুই‌টি গরুসহ চোরচ‌ক্রের প্রধান আলীম‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। মঙ্গলবার (০১ অ‌ক্টোবর) উপজেলার গোবিন্দাসী গ্রাম থেকে চোর সিন্ডিকেটের প্রধান আব্দু্ল আলীমকে দুইটি গরুসহ আটক করা হয়।

এরআ‌গে স্থানীয় লোকজন তাকে গরুসহ আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আলীম ও তার শ্যালক জাকিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের হবি মিয়ার দুইটি গরু গত সোমবার (৩০ সে‌প্টেম্বর) দিবাগত রাতের কোন এক সময় নিজ বাড়ি থেকে চুরি যায়। গরু চুরি যাওয়ার ঘটনায় গোবিন্দাসী গ্রামের আবু তালুকদারের ছেলে আলীমকে সন্দেহ হলে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে। পরে আলীমের বাড়ি থেকে গরু দুইটি উদ্ধার করা হয়। এ সময় লোকজন আলীমকে আটক করে রেখে পুলিশে খবর দেয়। তবে কৌশলে পালিয়ে যায় আলীমের শ্যালক জাকির।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম বলেন, আলীম ও তার শ্যালকসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জাকিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি