০৯:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে জেএমবি সদস্যের যাবজ্জীবন ও তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সন্ত্রাস বিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি’র সক্রিয় এক সদস্যের যাবজ্জীবনসহ অপর তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী এ রায় প্রদান করেন। এ কারাদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের পিপি অ্যাডভোকেট এস আকবর খান জানান, এ মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত জেএমবি সদস্য বগুড়া জেলার শেরপুর উপজেলার বাগড়া কলোনীর জয়নাল আবেদীনের ছেলে আবু সাইদ। তাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও এ মামলায় সাড়ে চার বছর করে কারাদন্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মনবাড়ী গ্রামের ছমেদ আলীর ছেলে জুয়েল মিয়া, গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে মোসলেম উদ্দিন। এদের প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাসের কারাদন্ড দেয়া হয়। কালিহাতী উপজেলার বল্লভবাড়ী গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে ও বাসার মালিক আতাউর রহমান খানকে দুই বছরের কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাসের কারাদন্ড দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ আগষ্ট কালিহাতী উপজেলার বল্লভবাড়ী গ্রামের আতাউর রহমান খানের বাসা থেকে ডিবি পুলিশ জেএমবির সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করে। এসময় ওই বাসা থেকে বোমা তৈরীর বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান শেষে কালিহাতী থানায়  সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি