০৮:২২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

থানায় মামলা

৪র্থ শ্রেণীর ছাত্রী ধর্ষিত, ফাঁসির দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১ এপ্রিল ২০১৭ | | ১৩৬১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল­া ইউনিয়নের নরদই গ্রামে ৯ বছরের এক শিশুকে জোর পূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে একই গ্রামের হাছেন মন্ডলের ছেলে হাসেম আলীর বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার তার ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

ধর্ষিতা শিশুটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে কালিহাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

জানা যায়, কালিহাতী উপজেলার নরদই সরকারী প্রথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী বৃস্পতিবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে বাড়ির পাশে একটি সেচ পাম্পে গোসল করতে যায়। এসময় সেচ পাম্পের ঘরে থাকা একই গ্রামের হাছেন মন্ডলের ছেলে লম্পট হাসেম আলী তাকে জোর পূর্বক ঘরের ভিতর নিয়ে হাত পা ও মুখ বেধে ধর্ষণ করে।

স্থানীয় কয়েকজন এঘটনা দেখে ধর্ষিতার মাসহ দুই মহিলাকে ডেকে নিয়ে সেচ পাম্পের নিকট যায়। এ সময় তারা হাসেম ও শিশুটিকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। পরে শিশুটিকে রেখে হাসেম পালিয়ে যায়। স্বজনরা শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শিশুটি হাসপাতালের বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি