০৯:৪৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মানবতার দেওয়াল শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

“অনলাইন-ই, হোক মানবতার নতুন ঠিকানা” স্লোগানে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর হাতেম আলী বি.এল. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ ১১  সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় উদ্বোধন হলো ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপ ও স্থানীয় সকলের যৌথ উদ্যোগে নির্মিত মানবতার দেয়াল৷

আমাদের ভূঞাপুরের দুটি মানবতার দেয়াল দেখে অনুপ্রাণিত হয়ে মির্জাপুরের ছেলে রাব্বী আহমেদ তার নিজ উদ্যোগ ও মির্জাপুর হাতেম আলী বি.এল. উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষকের সহযোগিতায় মানবতার দেয়াল মির্জাপুর শাখা তৈরী করা হলো৷

গ্রুপ সভাপতি কামরান পারভেজ ইভান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলার নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস৷ আরো উপস্থিত ছিলেন গ্রুপের প্রধান উপদেষ্টা ও গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার, মির্জাপুর হাতেম আলী বি এল উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুল জলিল, ফকির মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা হোসনে আরা বেগম, গোপালপুর থানা উপ-পরিদর্শক তারেকুজ্জামান, ভূঞাপুরের বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল হক, মির্জাপুর হাতেম আলী বিএল উচ্চ বিদ্যালয়ের সভাপতি পরিচালনা কমিটি শেখ রাসেল, বিদ্যালয় দাতা কমিটির সদস্য লোকামান হোসেন, মেহেদী হাসান জুয়েল যুগ্ম আহবায়ক বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখা প্রমুখ ৷  অনুষ্ঠানটি সঞ্চালন করেন মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবুল কালাম আজাদ ৷ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পবিত্র কুরআন থেকে তিলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়৷ অনুষ্ঠানে গ্রুপের সকল এডমিন ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলো৷ অনুষ্ঠানে সাংবাদিক নুর আলম ও সাংবাদিক হৃদয় মন্ডল উপস্থিত ছিলেন৷

এসময় উপস্থিত সকলেই মানবতার দেয়ালে কাপড় দিয়ে মানবতার দেয়ালের কার্যক্রম উদ্বোধন করেন৷ উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়৷

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি