০৮:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত্যু, মরদেহ নিয়ে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার মানবসেবা হাসপাতালে ভুল চিকিৎসা ও এক গৃহবধূর জরায়ু কেটে ফেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার গৃহবধুর মৃত্যু হয়। পরে দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নিহত গৃহবধুর মরদেহ নিয়ে মানববন্ধন করে এলাকাবাসী। এসময় তারা মানবসেবা হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডা: খন্দকার মনিরার শাস্তির দাবি জানান। 

এর আগে গত বৃহস্পতিবার সকালে গৃহবধূ সাবিনাকে সিজার করার জন্য শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় মানবসেবা হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে ডাঃ খন্দকার মনিরা গৃহবধূর সিজার করার সময় ভুল করে জরায়ু কেটে ফেলেন। বিষয়টি স্বজনদের না জানিয়ে তড়িঘড়ি করে এ্যাম্বুলেন্স ভাড়া করে দ্রুত ঢাকা পাঠানোর ব্যবস্থা করে স্বজনদের চলে যেতে বলেন। রাতে ঢাকায় নেওয়ার পর স্বজনরা জানতে পারেন সাবিনার জরায়ু কেটে ফেলা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে শুক্রবার বিকেলে ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ খন্দকার মনিরার শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালটি ঘেরাও করে। এসময় হাসপাতালের স্টাফদের সাথে বিক্ষোভকারীদের হাতাহাতির ঘটনা ঘটে। এরপর হাসপাতালের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গৃহবধু হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গৃহবধুর মরদেহ নিয়ে মানববন্ধন করেন এলাকাবাসি ও স্বজনরা।

ক্লিনিক বন্ধ থাকায় অভিযুক্ত চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্য নেয়া যায়নি।

টাঙ্গাইল ক্লিনিক মালিক সমিতির সভাপতি লায়ন এম শিবলী সাদিক বলেন, আমরা ভুক্তভোগী পরিবারকে সহায়তা নিয়ে দেয়ার আশ্বাস দিয়েছিলাম। তবে ওই পরিবার সেই আশ্বাস উপেক্ষা করে ক্লিনিকে হামলা ও ভাংচুর চালিয়েছে। এছাড়াও তারা বিচার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন করেছে। বিষয়টি এখন আমাদের সমাধানের পর্যায়ে নেই।

এ বিষয়ে টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা: মুহম্মদ আজিজুল হক জানান, ভুল চিকিৎসায় গৃহবধু মৃত্যুর কোন অভিযোগ পায়নি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি