১০:৪৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে সেমিস্টার ফি বর্ধিতকরনের জন্য আবেদন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :


বন্যা কবলিত অঞ্চলের শিক্ষার্থী ও সাধারন শিক্ষার্থীদের কথা চিন্তা করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি পরিশোধের সময় বর্ধিতকরনের জন্য প্রক্টর বরাবর আবেদন করেছে শিক্ষার্থীরা। 

রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটে সাধারন শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল ও কর্মী মানিক শীল স্বাক্ষরিত একটি লিখিত আবেদন সাধারন শিক্ষার্থীরা প্রক্টর ড. মোঃ সিরাজুল ইসলামের হাতে তুলে দেয়।

লিখিত আবেদনে বলা হয়, বিভিন্ন বিভাগের পরীক্ষা শেষ না হওয়া ও বিভিন্ন জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতির কারনে ৬ আগস্টের মধ্যে সেমিস্টার ফি পরিশোধ করা সম্ভব নয়। এমতাবস্থায় ঈদ পরবর্তী দুই সপ্তাহ প্রয়োজন।

এ বিষয়ে মানিক শীল বলেন, বন্যা কবলিত অঞ্চলের শিক্ষার্থী ও সাধারন শিক্ষার্থীদের কথা চিন্তা করেই সেমিস্টার ফি পরিশোধের সময় বর্ধিতকরনের জন্য আমরা আবেদন করেছি। বঙ্গবন্ধু সকলের জন্য ভাবতেন, তার আদর্শ থেকে শিক্ষা নিয়েই আমরা এ উদ্যোগ নিয়েছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি