১০:৪৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূূঞাপুরে যমুনায় অবাধে চলছে মা মাছ নিধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে বেড়েছে মা মাছের সংখ্যা। জেলেদের পাশাপাশি স্থানীয় মৎস্য শিকারীরা বিভিন্ন পন্থায় মাছ শিকার করছে যমুনা নদী থেকে। এতে মা মাছগুলো ধরা পড়ছে বেশি। যদিও মা মাছ নিধনের বিষয়ে কার্যকর কোন উদ্যোগ নেয়নি উপজেলা মৎস্য অফিস। 

জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে বিভিন্ন এলাকার মৎস্য খামার ও পুকুর তলিয়ে গিয়ে মাছগুলো যমুনা নদীতে চলে আসছে। ঝাঁকে ঝাঁকে নদীতে চলে আসা এসব মাছ শিকার করছে জেলে ও মৎস্য শিকারীরা। এতে মা মাছ ধরা পড়ছে বেশি। যদিও নদীতে এ সময়ে বিভিন্ন প্রজাতি মাছের প্রজনন ও বংশ বিস্তার করে এই মৌসুমে। 

সম্প্রতি গত বৃহস্পতিবার রাতে উপজেলার খানুরবাড়ী এলাকার কয়েকজন মৎস্য শিকারী যমুনা নদী থেকে ২৬টি মা বোয়াল মাছ শিকার করে। 
 
স্থানীয়রা জানায়, মা মাছ নিধনের আইনের প্রয়োগ না থাকায় যমুনা নদীর ভূঞাপুর অংশে বিভিন্ন এলাকার জেলে ও মৎস্য শিকারীরা মা মাছ ধরে নিধন করছে। 

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপেজলায় তালিকাভুক্ত ও কার্ডধারী প্রায় ১ হাজার ২’শ জেলে পরিবার রয়েছে। 

উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা ড. মো. হাফিজুর রহমান জানান, এ উপজেলার যমুনা নদীর অংশে পানি বৃদ্ধিতে মা মাছগুলো অল্প পানিতে চলে আসছে। শুধু ইলিশ মাছ ছাড়া সাধারণত আষাঢ় মাসে বিভিন্ন মা মাছ প্রজনন ও পোনা দেয়। এসময়ে যেসব জেলেরা মাছ নিধন করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি