০৭:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ত্রান প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান  বলেছেন, বিশ্বের শক্তিশালী অনেক  দেশে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক প্রানহানী ঘটেছে।  বাংলাদেশে তা ঘটে নাই। আল্লাহর রহমত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের  ব্যাপক প্রস্তুতি গ্রহণের কারনেই এটা সম্ভব হয়েছে। সারাদেশে দুর্গত মানুষের মাঝে পর্যাপ্ত ত্রান সামগ্রী বিতরন করা হচ্ছে। বন্যার পরে শুরু হবে পুর্নবাসনের কাজ। 

আজ সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গরিলাবাড়ী বাঁধ এলাকায় বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনতিনি বলেন , বাংলাদেশকে পিছিয়ে দিতে  ষঢ়যন্ত্র অব্যাহত আছে । আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে মিথ্যা অভিযোগ করা তারই অংশ। আমরা আর বাংলাদেশ আগুন দিয়ে পোড়ানো দেখতে চাই না।

ত্রান বিতরন অনুষ্ঠানে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, টাঙ্গাইলের কালিহাতীর উপজেলায় বন্যা ও নদী ভাঙন প্রতিরোধ করতে দুইশত ৩৩ কোটি টাকা ব্যায়ে শক্তিশালী বাঁধ নির্মান করা হবে। 

অনুষ্ঠানে সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় উপস্থিত ছিলেন।  

এসময় সহস্রাধিক দুগর্ত মানুষের হাতে ত্রান সামগ্রীর প্যাকেট তুলে দেন নেতৃবৃন্দ।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি